1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাসায় ফেরার পথে তরুণীকে গণধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাসায় ফেরার পথে তরুণীকে গণধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় রিকশাযোগে বাসায় ফেরার পথে  এক তরুণীকে (৩০) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনা অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। এ  ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করে তারা। রোববার দিবাগত রাত দুইটার দিকে নগরের খুলশী থানার জিইসি বাটা গলি এলাকায় আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের নিচে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, রিকশাযোগে নগরের জিইসি মোড় থেকে বায়েজিদ বোস্তামী এলাকার নিজ বাসায় ফিরছিলেন ওই তরুণী। রিকশাটি জিইসি বাটা গলি এলাকায় উড়ালসড়কের নিচে পৌঁছালে গতিরোধ করা হয়। পরে ওই তরুণীকে রিকশা থেকে নামিয়ে কাছের একটি টংদোকানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন ছয় যুবক। ওই তরুণীকে বহনকারী রিকশার চালকের কাছে কোনো মুঠোফোন ছিল না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST