1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নড়াইলে ফেসবুকে বিতর্কিত মন্তব্য : হামলা-ভাঙচুর - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নড়াইলে ফেসবুকে বিতর্কিত মন্তব্য : হামলা-ভাঙচুর

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬২৩ বার পড়া হয়েছে

নড়াইল সংবাদদাতাঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠেছে আকাশ সাহা নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ।

এদিকে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে স্থানীয় একটি মন্দির ও দিঘলিয়া বাজারের ১০টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যার পর নড়াইলের লোহাগড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তা নেভানো সম্ভব হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, আকাশ সাহা বলেছে এই পোস্টটি তার নয়। আইডিটি ও গতকাল খোলা হয়েছে। এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আইনগত পদক্ষেপ নেবে প্রশাসন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি), র‌্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এ ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST