1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, সহকর্মীদের বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, সহকর্মীদের বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি: নিখোঁজের পাঁচ দিন পর কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে উদ্ধার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার তাঁকে দাফন করা হয়। দাফনের আগে সকাল ১১টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে রুবেলের সহকর্মী, জনপ্রতিনিধি, স্বজনসহ অসংখ্য মানুষ অংশ নেন। পরে পৌর গোরস্থানের সামনে থেকে সাংবাদিকরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে পৌঁছায়। সেখানে টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে সমাবেশ করেন তাঁরা।

বিক্ষোভ সমাবেশে জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। তবে, আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেল। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST