1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর আলোচিত সানি হত্যায় প্রধান আসামি সহ আরো ৩ জন গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাজশাহীর আলোচিত সানি হত্যায় প্রধান আসামি সহ আরো ৩ জন গ্রেফতার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৫৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নগরীর আলোচিত সানি হত্যায় মামলার প্রধান আসামি মঈন ওরফে আন্নাফ সহ আরো ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন প্রতাপ গ্রামের মেজবাহ উদ্দিন আহমেদ বিদ্যুতের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সানি হত্যার পর তারা আত্মগোপনে চলে যায় এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করেছিল। তবে তার আগেই র‍্যাব-৫ তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার বিকেলে র‍্যাব-৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনার র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
গ্রেফতারকৃতরা হলেন মো: মঈন ওরফে আন্নাফ (২০) মোসা: বিথী (৩০) ও তাদের সহযোগী হাবিবা কুমকুম ওরফে সাবা ঐশী (১৯)।

র‍্যাব-৫ এর অধিনায় লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, আন্নাফের নেতৃত্বে একটি কিশোর গ্যাং পরিচালিত হতো। পূর্ব শত্রুতার জেরে ৩ জুলাই রাতে সানিকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে যায় আন্নাফ, সিফাত, সাবা ঐশী। ওই রাতেই রাজশাহী মহানগরীর হেতেমখান সবজি পাড়া এলাকাযর আন্নাফ তার আরো সহযোগীদের নিয়ে একটি মসজিদের পাশের রাস্তায় সানিকে উপর্যপুরী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে আন্নাফের মা বিথী রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত খান বাংলা রেস্টুরেন্টের মালিক মোঃ খোকনের সহযোগিতায় একটি মাইক্রোবাস ভাড়া করেন।

সেই মাইক্রোতে করে তারা প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে গাজীপুর হয়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। কুড়িগ্রামে তারা বিদ্যুত নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় এবং সেই বাড়ি থেকে র‍্যাব এর একটি টিম তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সানি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এর আগে ৬ জুলাই একই মামলায় শাহীকে (১৯) ঢাকা মহানগরীর শ্যামলী থেকে এবং রাহিমকে (১৯) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব-৫। শাহী রাজশাহী নগরীর হেতেমখান এলাকার শফিকের ছেলে এবং রাহিম একই এলাকার মৃত সোহেলের ছেলে। অপর দিকে ৫ জুলাই আনিম (১৮) নামে অপর এক আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।

সানি হত্যা মামলায় আসামিরা হলেন, মঈন ওরফে আন্নাফ, তার মা রাজশাহী মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথী, সিফাত, রাহিম, সোহরাব খান লাল, শাহী, শিউলি ও অনিম। এর বাইরে অজ্ঞাতনামা আরও অন্তত ৯ জনকে একই মামলায় আসামি করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST