1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৫৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার : নানা আয়োজনে আজ পালিত হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ১ জুলাই বেলা ১১ টায় আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপন-সহ নানা কর্ম সূচির আয়োজন করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। র‌্যালিটি ভেড়িপাড়া মোড় হতে শুরু হয়ে পুলিশ লাইনন্সে এসে শেষ হয়।

র‌্যালি শুরুর পূর্বে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়ুয়ে এবং কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় সাথে ছিলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি) আবু হাসান মোহম্মদ তারিক (বিপিএম), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, (বিপিএম, পিপিএম) রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বর্ণাঢ্য র‌্যালিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্য-সহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশ গ্রহন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি শেষে প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ পুলিশ লাইন্সে বিশেষ রক্তদান কর্মসূচি, অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST