1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের মারপিটে মা-মেয়েসহ আহত-৩ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের মারপিটে মা-মেয়েসহ আহত-৩

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর

রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে মা ও মেয়ে ও পু্ত্র গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত কামাল হোসেন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার মাড়িয়া ঈদগায়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত’রা হলেন, মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বেগম (৫২), জাহানারা খাতুন (২৮), কামাল হোসেন (২৬)।

দূর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিশমত মাড়িয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৫০ বছর থেকে জবরদখল করে খাচ্ছে একই গ্রামের ফকির উদ্দিন মেম্বার, আমির আলী ও সাহাদুল ইসলাম। গ্রাম মাতাব্বরের মাধ্যমে মৃত জামাল উদ্দিনের পুত্র কামাল উদ্দীন, স্ত্রী পিওরজান বিবি ও কন্যা জাহানারা তাদের পিতার সম্পত্তির বুঝে নিতে চাইলে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা তিন ভাই জমি জরিপের মাধ্যমে জমি বের করে নেয়ার জন্য সম্মতি প্রদান করে।
সেই মোতাবেক গত শুক্রবার কামালউদ্দিন জমি জরিপের জন্য সার্ভেয়ার ডাকে কিন্তু সেখানে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বাররা বিভিন্ন কারণ দেখিয়ে অনুপস্থিত থাকে।

কামাল উদ্দিন সার্ভেয়ার দ্বারা তার পিতার প্রাপ্ত অংশটুকু উক্ত জমি থেকে বের করে নিয়ে পিলার স্থাপন করে। এই ঘটনার জের ধরে সোমবার মাড়িয়া ঈদগার সামনে প্রতিপক্ষ ফকির উদ্দিন মেম্বারের তিনভায়ের এর নির্দেশে আবান উদ্দিনের দুই পুত্র শাহাবুদ্দিন, সাহাদুল ইসলাম ও স্ত্রী মমতাজ এবং নমির উদ্দিনের পুত্র আমির উদ্দিন লাঠিসোটা দিয়ে মৃত জামাল উদ্দিনের স্ত্রী পিওরজান বিবি পুত্র কামাল ও কন্যা জাহানারাকে বেধড়ক মারপিট করে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে জামালের কন্যা জাহানারা বেগম এর শারীরিক অবস্থা অবনতি দেখা দিয়েছে। শাররীক যন্ত্রনায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে জাহানারা। এ ঘটনায় কামাল উদ্দিন বাদী হয়ে দূর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে কামাল উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST