1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাংবাদিক পরিবারের সদস্যদেরও অনুদান দেওয়া হবে : তথ্যমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাংবাদিক পরিবারের সদস্যদেরও অনুদান দেওয়া হবে : তথ্যমন্ত্রী

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা সাংবাদিক শুধু তাদের নয়, তাদের পরিবারের সদস্যদেরও চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়াও শিক্ষার ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান দেওয়া হবে।

রোববার (২৬ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩তম সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আমরা বলেছিলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সব সাংবাদিকের জন্য। এমনকি যিনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারকে কালই ক্ষমতা থেকে নামিয়ে ফেলেন তাকেও দেওয়া হবে। যারা প্রতিদিন আমাদের সমালোচনা করেন, আমাদের বিরুদ্ধে লেখেন, তাদেরও আমরা এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। আজকে কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য একটি ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। ট্রাস্টের নিয়ম অনুযায়ী যারা সাহায্য পাওয়ার যোগ্য তারা সবাই পাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST