1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মহাদেবপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, শ্বশুর ও শাশুড়ি আটক - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মহাদেবপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, শ্বশুর ও শাশুড়ি আটক

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর :

নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের শ্বশুর মো. মোকলেছার রহমান ও শাশুড়ি হাসিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের মোল্লাকুড়ি মহল্লায়।

নিহত গৃহবধু সুরাইয়া (১৯) ওই মহল্লার মো. বাবু ওরফে হান্নানের স্ত্রী। তার স্বামী পেশায় বাস ড্রাইভার। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানান, শুক্রবার বাবু তার শাশুড়িকে ফোন করে জানায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। কিন্তু নিহতের পরিবারের দাবী পারিবারিক কলহের জেরে তার মেয়েকে হত্যা করে ঘরের তীরের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যার অপপ্রচার চালানো হচ্ছে।

১ বছর আগে উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের আবুল কালাম আজাদের কন্যা সুরাইয়ার সাথে বাবুর বিয়ে হয়। বিয়ের তিন চার মাস পর থেকেই ওই গৃহবধুকে নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠেছে। এ জন্য বেশ কয়েকবার শালিশ বৈঠকও হয়েছে। নিহতের গলায় গভীর দাগ রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী বাবু ওরফে হান্নান পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবুর মা ও বাবাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST