1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীকে পেটানোর অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীকে পেটানোর অভিযোগ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৬২ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধিঃ
রুহুল আমিন নামে ছাত্রলীগের এক কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে মারধরের শিকার হন ওই কর্মী।

ভুক্তভোগী রুহুল আমিন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী।

অভিযোগ করে রুহুল আমিন বলেন, তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি তার কাছ থেকে নিয়ে বন্ধক রেখে নেশা করে শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও তার অনুসারীরা। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেল ফিরত চাইতে এসে সভাপতির রুমের বাইরে থেকে আটকে দেয় সে।

পরে অন্য এক শিক্ষার্থীর মাধ্যমে রুমের দরজা খুলে রুহুলকে টিভি রুমে খুঁজে পায় সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় তিনি ওই ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাখার সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘ওই ছেলের গতিবিধি সন্দেহজনক ছিল। আমার রুমের বাইর থেকে দরজা বন্ধ করে আমার বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। খবর পেয়ে তাকে হলের টিভির রুমে গিয়ে ধরতে সক্ষম হই। পরবর্তী তাকে আমরা হল ছাড়া করি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আসাবুল হক বলেন, ‘কোনো ছাত্রের গায়ে হাত তোলার অধিকার কারও নেই। ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে যদি অভিযোগ পাই তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST