1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জাল সনদে স্কুলে চাকুরী, আইনী ব্যবস্থা নিতে নির্দেশ ! - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

জাল সনদে স্কুলে চাকুরী, আইনী ব্যবস্থা নিতে নির্দেশ !

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৬৭৮ বার পড়া হয়েছে
জাল সনদে স্কুলে চাকুরী, আইনী ব্যবস্থা নিতে নির্দেশ !

ডিবিসি জার্নাল ২৪.কম মোঃআবু হাসাদ পুঠিয়া প্রতিনিধি : জাল সনদে স্কুলে চাকুরী আইনী ব্যবস্থা নিতে নির্দেশ পুঠিয়া প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া-শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা) শামীম আরা খাতুন জাল সনদে দীর্ঘদিন থেকে চাকুরী করে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যাচাই করে নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠান প্রধানকে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা বিভাগ নির্দেশ দিয়েছেন। স্কুল সূত্রে জানা গেছে, শামীম আরা খাতুন রাজনৈতিক ভাবে বিশেষ তদবিরের মাধ্যমে জাল সনদে ২০১১ সালে শূন্যপদে স্কুলের সহকারী শিক্ষিকা (শরীর চর্চা বিভাগে) হিসাবে যোগদান করেন। যোগদানের এক বছরের মধ্যে তিনি এমপিও ভূক্ত হন। আর এরপর থেকে তিনি জাল সনদে চাকুরী করছেন এমন অভিযোগ উঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলের পরিচালনা কমিটি গত দু’বছর আগে জেলা শিক্ষা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দেন। জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার সনদপত্র যাচাই করতে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে অবহিত করেন। যাচাই শেষে গত ২১ মার্চ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ওই শিক্ষিকার সনদপত্র জাল উল্লেখ করে একটি চুড়ান্ত প্রতিবেদন দেন। প্রতিবেদন আসার পর জেলা শিক্ষা অধিদপ্তর ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল প্রধানকে নির্দেশ দেন। তবে সহকারী শিক্ষিকা শামীম আরা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান। শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরাবিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষিকা যোগদানের পর থেকে তার শিক্ষা সনদ জাল বলে অভিযোগ ছিল। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ তার কাগজপত্র যাচাই বাছাই শেষে তার সনদটি জাল বলে নিশ্চিত করেছেন এই মর্মে একটি পত্র আমরা পেয়েছি। এই বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আইনী ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, জাল সনদে যে শিক্ষিকা চাকুরী করছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST