1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলা দায়ের করায় বাদী কারাগারে - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলা দায়ের করায় বাদী কারাগারে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ুন কবীর বুধবার এক জনাকীর্ণ আদালতে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি নার্গিস বেগম নামের এক নারী বাদী হয়ে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ও ৪ ধারা মতে সিআর ৮৫/২০১৯ নং মামলা আনয়ন করেন।

মামলায় তিন জনকে আসামি করা হয়। বিজ্ঞ আদালত মামলার বাদী পক্ষে চারজন ও আসামিপক্ষে দুইজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। সাক্ষীদের সাক্ষ্য এবং মামলায় দাখিলি কাগজপত্র পর্যালোচনা অন্তে আসামিদের বেকুসুর খালাস প্রদান করেন এবং বাদী কর্তৃক আনীত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং আসামি কর্তৃক বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের জন্য দন্ডবিধি আইনের ২১১ ধারায় অভিযোগ দায়ের করায় আদালত বাদিকে গ্রেপ্তারপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট আদালতের প্রেরণ করেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষের আইনজীবী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST