1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৮ বার পড়া হয়েছে
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী

ডিবিসি নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন। বুধাবর উপাচার্যের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার উপাচার্য বাসভবনে অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এতে সভাপতিত্ব করেন।

রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী গতকাল পদত্যাগ করেছেন। আজ জরুরী সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক অসদারচণ করেছে। পরে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে রেজিস্ট্রারের উপস্থিতি ও মন্ত্রণালয়ের নির্দেশনার পরও তাকে অব্যাহতি না দেওয়ায় শিক্ষকদের তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। শিক্ষকদের বিরোধিতার মুখে একপর্যায়ে তিনি সভা স্থগিত করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST