1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ইয়াবা সেবনের অভিযোগে পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ইয়াবা সেবনের অভিযোগে পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে
দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে ইয়াবা সেবনের সময় পৌর যুবদলের আহব্বায়ক মোশাররফ হোসেন (৪০) ও পৌর সৈনিক লীগের সভাপতি বদরুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির খামার থেকে ইয়াবা সেবনের সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন পৌর এলাকার বহরমপুর গ্রামের আজিজুল শেখের পুত্র। অপরদিকে বদরুল আলম পৌর এলাকার সিংগা গ্রামের আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে।
জানা গেছে, মোশারফ হোসেন দুর্গাপুর পৌর যুবদলের পরপর দুই মেয়াদে যুবদলের সভাপতি ছিলেন। আগের কমিটির মেয়াদ শেষে পুণরায় আহব্বায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া বদরুল আলম পৌর সৈনিক লীগের বর্তমান সভাপতি বলে
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াবা সেবনকারী মোশাররফ ও বদরুল পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির ফার্মের পাশে টিনসেড বসে ইয়াবা সেবন করছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাদের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST