
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম আলম।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক পারভেজ অবসরগ্রহণের পর রেজাউল করিম আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কলেজের সার্বিক বিষয় নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য ও জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুল আলম, ৪ নম্বর ওয়ার্ড দাওকান্দি বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কলেজ সূত্রে জানা গেছে, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম আলম দীর্ঘদিন ধরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতা জীবনে কলেজের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম আলম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এ কলেজে শিক্ষকতা করছি। ফলে কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। দায়িত্ব পাওয়ার পর কলেজের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজকে আরও এগিয়ে নিতে চাই।’







