
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোলের ঘটনায় প্রকাশিত সংবাদকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ দাবি করেছে উপজেলা বিএনপি। প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটির উপজেলা ও পৌর শাখা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদরাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।
লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোলের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ‘ভুল তথ্যের ভিত্তিতে’ করা হয়েছে। এসব সংবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন তারা।
তাদের দাবি, প্রকাশিত সংবাদের সঙ্গে ওই অনুষ্ঠানের প্রকৃত ঘটনার মিল নেই। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বিএনপি নেতারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল। এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, আশরাফুল কবির বুলু, সদস্য জার্জিস হোসেন সোহেল, আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুব রহমান রেন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাইমেনুল হক রেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, আশরাফুল কবির বুলু, সদস্য জার্জিস হোসেন সোহেল, আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুব রহমান রেন্টু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাইমেনুল হক রেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







