1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঘা পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩০ মে) বিকেলে শাহদৌলা সরকারি কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতার ঘোষণা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সাইফুল ইসলাম,মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ, প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম লফি, সনাতন ধর্মীয় নেতা স্বপন সাহা প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী।

উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন,সাবেক আহŸায়ক হামিদুল হক,যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম, স্বেচ্চাসেবক দলের নেতা সহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
একই দিন বিকেলে পৌর সভার পাকুড়িয়ায় উপজেলা জিয়া পরিষদের আয়োজনে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম ইসলাম এনাম। উপজেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রাহুল এর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলাম ছানা,সহ-সভাপতি আবু তাহের, রাজশাহী ইউনিভার্সিটির জিয়া হলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেন্টু প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST