
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাওকান্দি দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (মেম্বার), সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।