1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে নিজের ঘরবাড়ি ভেঙে দেওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে ব্যবসার গোডাউনে মানবেতর জীবনযাপন করছেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাাড়া গ্রামের রাজন আলী (৩৬)।

বুধবার (৬ মে) সরেজমিনে দেখা যায়, ঘর ভেঙে দেওয়ার পর একই উপজেলার বাউসা ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামে জানালা বিহীন সাটার লাগানো একটি টিনশেড গোডাউনের ঘরে স্ত্রী,৪ সন্তান ও মাকে নিয়ে থাকছেন রাজন আলী। ঘরের ভেতরেই রান্নাবান্না, পড়ালেখা ও ঘুমানোর ব্যবস্থা। নেই টয়লেট, নেই নিরাপদ পানির ব্যবস্থা।

ভুক্তভোগী রাজন আলী জানান, “ˆপতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাই সোহেল রানার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দলবল নিয়ে এসে আমার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। বাধ্য হয়ে নিজের ব্যবসার গোডাউনে পরিবার নিয়ে উঠেছি।”
রাজন আলীর দাবি ১১৯ ন¤^র (জেএল) মৌজায় দিয়াড়পাড়া গ্রামে বাড়ির দাগে আমার বাবার নামে ২২দশমিক ৫০ শতাংশ জমি আছে|(যার আরএস দাগ ন¤^ র-৫২৪২)। ১৮ বছর আগে বাবা মারা যান। পরে ওয়ারিশ সুত্রে ভাই-বোনদের মধ্যে মৌখিকভাবে ভাগাভাগি করে নেওয়া হয়। আমারসহ অংশীদারদের নিজ নিজ জমি ভোগ দখলে রেখেছিলাম। আমার মা সহ সেই জমিতে বসবাস করে আসছি। বড় ভাই সোহেল রানা আমার ভাগের সেই সম্পত্তির উপর নির্মাণ করা ঘরবাড়ি জোরপূর্বক ভেঙে দিয়ে দখলে নেয়। গত ২৩ এপ্রিল দখলে নেওয়া সম্পত্তিতে মাটি ফেলতে শুরু করে। বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখায়।
তাঁর স্ত্রী সুরমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছোট বাচ্চাদের নিয়ে এই গোডাউনে খুব কষ্টে আছি। সামনে লাগানো সাটার ছাড়া জানালা নেই। বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। আমরা আবার নিজের ঘরে ফিরতে চাই।”

স্কুলপড়ুয়া মেয়ে রাইশা আক্তার রাত্রি (নবম শ্রেণির ছাত্রী) বলেন, “গোডাউনে পড়তে খুব সমস্যা হয়। গরমে রাতে ঘুম আসে না।”
মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী রেহেনা বেওয়া জানান, ঘর ভেঙে দেওয়ার দিন আমি বাড়িতে ছিলাম না। খবর পেয়ে এসে দেখলাম আগের বাড়ি থেকে মালামাল এনে রাজন তার স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে গোডাউনে বসবাস করছে। বর্তমানে আমিও তাদের সাথে থাকছি। তার ¯^ামীর মত্যুর পর সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে মৌখিক ভাগ বাটোয়ারা হয়েছে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, “জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে ঘর ভাঙচুর করা হয়| এরপর থেকে পরিবারটি গোডাউনেই থাকছে। “ঘটনাটি দুঃখজনক তবে ”দুই পক্ষই অনড় অবস্থানে থাকার কারণে মীমাংসা করতে পারিনি। ”
এদিকে পারিবারিক কলহের বলি হয়ে একটি পরিবার খোলা আকাশের নিচে না হলেও গোডাউনের অন্ধকারে দিন কাটাচ্ছে। দ্রুত সুষ্ঠু সমাধান ও পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে জিডি মূলে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও দেখছি।”
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে উভয়পক্ষকে ডেকে সমাধানের উদ্যোগ নেব।
সোহেল রানার ভাষ্য,অনেক আগেই ওই জমিটি তার অপর ছোট ভাই সুজন আলীর কাছে বিক্রি করে আড়ানী বাজার এলাকায় বসবাস করছিল। পরে ঘর বাড়ি সরিয়ে নেয়নি। তবে লেখা পড়া না থাকার কারণে সেই জমিতে থাকা বাড়িতে উঠে বসবাস করার চেষ্টা করছিল। ছোট ভাই সুজন আলী তার কেনা সম্পত্তিতে থাকতে দেয়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST