1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপডেট করা হয়েছে শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী এই ঈদগাহকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাতে এক বার্তায় বিজিবি এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা দায়িত্ব পালন শুরু করেছে। ঈদের দিন পর্যন্ত তারা মাঠে অবস্থান করবে।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এটি হবে এ ময়দানের ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে থাকবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। পাশাপাশি ছাতা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ায় ঈদ জামাত ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, যাতে ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে তাদের নামাজ আদায় করতে পারেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST