1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ব্যানারে ইফতারের ভিডিও ফেসবুকে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ব্যানারে ইফতারের ভিডিও ফেসবুকে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ডিবিসি ডেস্ক : রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনতে শপথ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিতে কারও মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, যাঁদের মুখ দেখা যাচ্ছে, তাঁদের মুখেও মাস্ক পরা।

এ ছাড়া কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।গতকাল মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার পার্টি হয় বলে নিশ্চিত হওয়া গেছে। রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকে ইফতার পার্টির শপথ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, শহরের একটি মিলনায়তনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। তবে অন্য অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই তৃণমূলের নেতা–কর্মী।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টি করার আইনগত কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কোনো কিছু জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’

সূত্র/প্রথম আলো

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST