1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দাম বাড়ালেই শাস্তি, যানজট করলেই ব্যবস্থা—পুঠিয়ায় কঠোর প্রশাসনিক বার্তা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কারসাজি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির যে অপচেষ্টা, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না—এমনই কঠোর বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর অন্যতম বাণিজ্যকেন্দ্র বানেশ্বর বাজার-এ দমনমূলক বাজার মনিটরিং ও অভিযান চালানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে সরাসরি অংশ নেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এবং আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা যাচাই-বাছাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, ভোক্তাকে রশিদ না দেওয়া এবং একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজান মাসে সাধারণ মানুষের পেটে লাথি মারার কোনো সুযোগ নেই। যারা দাম বাড়িয়ে, কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা যানজটের মাধ্যমে জনদুর্ভোগ বাড়াবে—তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দোকান সিলগালা, লাইসেন্স বাতিলসহ আইনানুগ সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি চলমান থাকবে এবং ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST