1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় মন্দিরের জমি গিলে খাওয়ার চেষ্টা, প্রশাসনের হাতুড়ি আঘাত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় মন্দিরের জমি গিলে খাওয়ার চেষ্টা, প্রশাসনের হাতুড়ি আঘাত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের পবিত্র জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া–তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত মন্দিরের জমিতে অবৈধ দখল ও নির্মাণের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পুঠিয়ায় সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে। #

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST