1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কমানোর সুযোগ নষ্ট করেছে রিয়াল - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

কমানোর সুযোগ নষ্ট করেছে রিয়াল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে হেরেছে রিয়াল মাদ্রিদ।

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে অপ্রত্যাশিত হার দেখেছে তারা। মার্টিন সাত্রিয়ানোর চোখধাঁধানো এক গোলে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে গেতাফে।
বিরতির আগেই দুর্দান্ত ভলিতে গোল করেন সাত্রিয়ানো। থিবো কোর্তোয়ার নাগালের বাইরে জালে জড়ানো সেই শট স্বাগতিকদের টানা দ্বিতীয় লিগ হারের মুখে ঠেলে দেয়।
হারের পর ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়েই থাকলো রিয়াল। দুই দলই সমান ম্যাচ খেলেছে।
চোটের কারণে আবারও দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ২০২৫ সালের শেষ দিকে বাঁ হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচজুড়ে গেতাফের রক্ষণ ছিল দৃঢ়। গোলরক্ষক ডেভিড সোরিয়ার দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় রিয়ালের আক্রমণভাগ। সাত্রিয়ানোর গোলের আগে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। শট নিলেও সোরিয়ার বাধায় গোল পাননি তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ মিনিটের মধ্যেই তিনটি পরিবর্তন আনেন কোচ আলভারো আরবেলোয়া। বদলি হওয়া খেলোয়াড়দের একজন ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
তাতে বিরতির পর গতি বাড়ায় রিয়াল। তাতেও অবশ্য লাভ হয়নি। সুযোগ নষ্টের মহড়া চলতে থাকে। যোগ করা সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রিয়ালের জন্য। রেফারি আলেহান্দ্রো মুনিজ রুইসকে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। এর কিছুক্ষণ পর সময় নষ্টের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের আদ্রিয়ান লিসো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST