1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীতে ফসলি জমির মূল্যবান টপসয়েল রক্ষায় ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার ১ মার্চ দিনব্যাপী ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযানকালে রাজাবাড়ি হাট, গোদাগাড়ীর শেষ সীমানা ঝিলিম বাজারসহ মোট চারটি পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত হানা দেয়। এ সময় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ৪টি এস্কেভেটর ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও সরঞ্জাম বিকল করে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এবং কোথাও কোথাও দিনের বেলাতেও ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম জানান, গোদাগাড়ীতে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করা বর্তমানে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন বিষয়টি কঠোরভাবে দমন করতে কাজ করছে। ইতোমধ্যে একাধিক অভিযানে বেশ কিছু এস্কেভেটর অকেজো করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির মাধ্যমে পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST