1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ যুবকের - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ যুবকের

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : তিন দফা বিয়ে, তিনবারই সংসার ভাঙন। ব্যক্তিগত জীবনের টানা ব্যর্থতার পর দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে আয়োজন করে দুধ দিয়ে গোসল করেন আনোয়ার। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।বিয়ে না করলেও আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থাও করা হয়। তিন স্ত্রী চলে যাওয়ার ঘটনায় ৩টি ছাগল কোরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোরও আয়োজন করেন তিনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করতে গিয়ে গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান প্রথম স্ত্রী।পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক যুবতীর সঙ্গে পরিচয় ও প্রেম। দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। এরপর তৃতীয়বার বিয়ে করলেও আগের মতোই ভাঙন ঘটে। তৃতীয় স্ত্রীও বাবার বাড়িতে চলে যান।

বারবার দাম্পত্য জীবনে ভাঙন ও অবহেলার অভিজ্ঞতায় তিনি জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

নুরুজ্জামান ওরফে আনোয়ার বলেন, ‘জীবনে আর কোনোদিন বিয়ে করব না। নারীদের প্রতি আর আসক্ত হবো না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।’ তার এই ব্যতিক্রমী ‘দুধ গোসল’ ও ঘোষণাকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST