1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তারেক রহমান ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ -এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও শ্রদ্ধা জানান।

বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আবারও ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং চত্বরে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন।
পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লেখেন-
“ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রামসহ দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাই।
আমি ও আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও সকল শহীদের মাগফিরাত কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST