
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে তারা শপথ নেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সকাল ৯টার পর থেকেই নবনির্বাচিত এমপিদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে সংসদ ভবনের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসুক ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে, সংসদ সদস্যদের শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে সংবিধানের বিধান উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথগ্রহণ করবেন না।
এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানা যাবে।