1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীতে গায়েবী জানাজা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীতে গায়েবী জানাজা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাজশাহীতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এদিকে, আসর নামাজ শেষে রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক দুটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কলেজে অনুষ্ঠিত গায়েবী জানাজায় নগরীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক শোকার্ত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে রাকসুর আয়োজনে আরেকটি গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

গায়েবী জানাজা শেষে মরহুম শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST