1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে মহানগরীর অভ্যন্তরীণ সড়ক সমূহে পাইপ লাইন স্থাপন এবং ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার কর্মকর্তাগণের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াসার পক্ষ থেকে পাইপ লাইন স্থাপনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে নাগরিক ভোগান্তীরোধে সুষ্ঠভাবে উক্ত কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও ওয়াসা‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী ওয়াসা‘র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন/প্রকৌশল) মোঃ তৌহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST