1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে বিভাগীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকা দুই সহকারী অধ্যাপক হলেন সাজু সরদার এবং তানজিল ভূঞা। বিশ্ববিদ্যালয় জানায়, বিভাগে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রথম সভায় দেওয়া সুপারিশের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অ্যাকাডেমিকসহ বিভাগীয় সব কাজে অংশ নিতে নিষেধ করা হয়েছে।
এর আগে গত ১৭ দিন ধরে সহকারী অধ্যাপক তানজিল ভূঞার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বিভাগটির শিক্ষার্থীরা। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রোববারের মধ্যেই বিষয়টি সমাধানের আল্টিমেটাম দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST