1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুর উপজেলা আ.লীগের সম্পাদক সহ ২ নেতা গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

হত্যা চেষ্টা ও নাশকতার অভিযোগে দুর্গাপুর উপজেলা আ.লীগের সম্পাদক সহ ২ নেতা গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর আদালত চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া ওই নেতাদের স্বজনরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাওকান্দি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক (৫৯) এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন (৫৭)।

পুলিশ জানায়, বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে চক জয়কৃষ্ণপুর এলাকার শাহাদত হোসেন নামের এক ব্যক্তি গত বছর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে মোজ্জামেল হক ও আব্দুল মতিনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার গ্রেপ্তারকৃত আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত দু’জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন, রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌরসভার সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST