1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বইমেলায় বই বদলের সুযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বইমেলায় বই বদলের সুযোগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় বইমেলা শুক্রবার শুরু হচ্ছে। মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন হবে এবং এটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

মেলায় অংশ নিচ্ছে ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা তাদের প্রকাশিত পুস্তক প্রদর্শন ও বিক্রি করবে। শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ শিশু কর্ণার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এবারের বইমেলাতে থাকবে বিশাল মূল্যছাড়, লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়া বই কিনতে পারার সামর্থ্য না থাকা পাঠকদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র বই বদলের সুবিধা দিচ্ছে।
রাজশাহী বিভাগের পাঠক ও শিক্ষার্থীদের জন্য বইমেলাটি এক সৃজনশীল এবং শিক্ষামূলক আয়োজন হিসেবে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST