1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুলিশকে নির্বাচনকালে নিরপেক্ষ থাকার বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

পুলিশকে নির্বাচনকালে নিরপেক্ষ থাকার বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ সদস্যরা নিজেকে কোনো রাজনৈতিক দলের কর্মী ভাবতে পারবেন না।

সোমবার (২৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের জনগণ ও রাজনৈতিক দলসহ সর্বমহলের প্রত্যাশা পূরণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা আরও বলেন:
পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নয়, তারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।
ফ্যাসিস্টদের অপকর্ম ও অপরাজনীতি ঠেকাতে গ্রেফতার বাড়াতে হবে, কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।
অধীন অফিসারদের মধ্যে পেশাদারিত্বহীন বা শৃঙ্খলাহীনদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
জেলা পর্যায়ে ঘন ঘন কোর কমিটির সভা আহ্বান ও স্পেশাল ব্রাঞ্চকে সক্রিয় করতে হবে।
থানার অস্ত্র ও লুট হওয়া জিনিস দ্রুত উদ্ধার, কেপিআই নিরাপত্তা জোরদার এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকতে হবে।
সাইবার অপরাধ প্রতিরোধে তরুণ পুলিশ অফিসারদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST