1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে ড্যাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক নেতৃবৃন্দসহ রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরে সেখানে সচেতনতামূলক মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পলিথিন ও ফুড কন্টেইনারে যেন পানি জমে না থাকে, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। প্রতি তিন দিন পরপর জমে থাকা পানি পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, স্যুপ ও ফলের রস গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা। জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়া এবং দিন-রাতে মশারি ব্যবহার করার আহ্বান জানানো হয়।
ড্যাব নেতৃবৃন্দ জানান, পুরো সপ্তাহজুড়ে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, প্রচার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST