1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে শিশু সুরক্ষা নিয়ে কমিউনিটি সংলাপ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংস্থা এসিডি (ACD)। সহযোগিতা করে চিলড্রেন নো বেটার (Children Know Better) প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সংলাপে অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিউনিটি লিডার, ধর্মীয় নেতা, কাজি এবং গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সংলাপে শিশু সুরক্ষায় বড় বাধা হিসেবে শিশুর যৌন শোষণ চিহ্নিত করা হয়। শিশুদের নেতৃত্বে আয়োজিত এ সংলাপে যৌন শোষণবিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্কুল পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিতে শিশুদের ফোকাল পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে যৌন শোষণ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।”
সংলাপ শেষে শিশু নেতারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিশু সুরক্ষা বিষয়ে এ্যাডভোকেসি জোরদারের আহ্বান জানান এবং সমাজের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST