1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনে জোটের অংশ হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে- এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “যদি নির্বাচনী জোট গঠিত হয়, তবু প্রতিটি প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে যুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তিন বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং এজন্য আলাদা আদেশের প্রয়োজন হবে না।
সংশোধিত খসড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, কোনো মামলায় পলাতক ব্যক্তিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
আইন উপদেষ্টা আরও জানান, প্রার্থীদের সম্পদ ঘোষণায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে প্রার্থীদের দেশি ও বিদেশি উৎসে থাকা আয় ও সম্পদের পূর্ণ বিবরণ অ্যাফিডেভিট আকারে দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে। প্রার্থীদের জামানতের পরিমাণও ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া সংশোধিত আরপিওতে “না ভোট” পুনরায় চালুর প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ, কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা চাইলে “না ভোট” দিতে পারবেন।
তিনি আরও বলেন, “নির্বাচনী অনিয়ম প্রমাণিত হলে কমিশন প্রয়োজন মনে করলে পুরো আসনের ভোট স্থগিত করতে পারবে।”
উপদেষ্টা পরিষদ মনে করছে, এই সংশোধনীগুলো কার্যকর হলে নির্বাচন আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST