1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এর আগে, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্সগুলো পৌঁছানো হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও রাত ৮টা ৪৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০৯ জন, যার মধ্যে ২০ হাজার ১৮৭ জন ভোট প্রদান করেছেন। সেই হিসাবে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯টায় একযোগে বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট পেপার সংরক্ষিত বাক্সগুলো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশনের নিজস্ব গাড়িতে পুলিশি পাহারায় গণনা কেন্দ্রে আনা হয়েছে। সব ব্যালট বাক্স পৌঁছানোর পর গণনা শুরু হয়েছে। প্রথমে মেয়েদের হলগুলোর ফলাফল ঘোষণা করা হবে, এরপর ছেলেদের হলগুলোর। সর্বশেষে রাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST