1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসু নির্বাচন ঘিরে তিনদিনের নিষেধাজ্ঞা জারি করেছে আরএমপির - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসু নির্বাচন ঘিরে তিনদিনের নিষেধাজ্ঞা জারি করেছে আরএমপির

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিনদিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী ভ্রমণ গাইড
আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন ১৯৯২-এর ২৬(১)(ঢ), ২৯(১)(ক)(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়। নিষেধাজ্ঞা অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর চারপাশের ২০০ গজ এলাকার মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইক ব্যবহার, আতশবাজি বা পটকা ফুটানো নিষিদ্ধ থাকবে।
রাজশাহী ভ্রমণ গাইড
একইসঙ্গে অস্ত্র, লাঠি, ছোরা, বন্দুক, বিস্ফোরকসহ যেকোনো ক্ষতিকারক দ্রব্য বহন ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন।
আরএমপি জানায়, নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়, যাতে রাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST