1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী রেলভবনে দুদকের অভিযান, ৪ কোটি টাকার অনিয়মের তদন্ত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী রেলভবনে দুদকের অভিযান, ৪ কোটি টাকার অনিয়মের তদন্ত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট ও কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয় কার্যক্রমের অডিটে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি ব্যয় দেখানো হয়েছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, “২০২১ সালের ওই অডিট আপত্তি এখনো নিষ্পত্তি হয়নি। তাই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে।”

অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST