1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ রোববার (৫ অক্টোবর) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বক্তাগণ শিক্ষকদের মর্যাদা ও জাতি গঠনে তাঁদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST