1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়া উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট সভা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম.হিরা বাচ্চুর সভাপতিত্বে উপজেলা পরিষদের ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওলিউজ্জামান।

প্রস্তাবিত বাজেটে ২০২০-২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৮৫২ টাকা। ২০১৯-২০ অর্থ বছরে এ বাজেটের আকার ছিলো ২ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। আগামী অর্থবছরে উদ্বৃত্ত থাকতে পারে এমন টাকার পরিমাণ দেখানো হয়েছে ৩৭ লাখ ৮৩ হাজার ৫৪০ টাকা। চলতি অর্থ বছরে যার আকার ছিলো ১৭ লাখ ৬৯ হাজার ৬৮২ টাকা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

বাজেট সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন্নাহার ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, শিক্ষা অফিসার জাহিদুল হক, পুঠিয়া থানা ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম সহ সকল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ।
এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST