1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব প্রসূতির

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে জন্মের কিছুক্ষণ পর মারা যায়। বর্তমানে মা ও অপর তিন সন্তান সুস্থ আছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রসূতি রেশমা খাতুন (২৩) পাঁচ সন্তানের জন্ম দেন। তিনি লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেনের স্ত্রী। রাত সাড়ে ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বুধবার সকালে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

প্রসূতির স্বামী আসিব হোসেন জানান, তিনি স্থানীয় একটি খামারে দৈনিক ৪৫০ টাকা মজুরিতে কাজ করেন। সীমিত আয়ে স্ত্রী ও সন্তানদের সঠিক যত্ন নেওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তিনি সবার কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও বাকি তিন সন্তান সুস্থ থাকলেও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST