1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী থেকে র‌্যাব-৫ হেরোইনসহ মাদক ব্যবসায়ী  হাসিবুল হাসান হাসিবকে (২৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হাসিব ময়মনসিংহ জেলার কাশার জেলরোডের বাসিন্দা। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় করে আসছিলেন।

র‌্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাসিব মাদারপুর এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামির দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, ধৃত হাসিব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করত।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
র‌্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST