1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাবেক মেয়র লিটনসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাবেক মেয়র লিটনসহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণহত্যার ঘটনায় রাজশাহীতে নতুন করে মামলা হয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির বোয়ালিয়া থানায় মামলাটি করেন ৫ আগস্ট হামলায় আহত জুলাই আন্দোলনের কর্মী কৌশিক ইসলাম অপূর্ব।

মামলায় রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি, রাজশাহী ১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান দীপন, শুটার জহিরুল হক রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১৩৫ জনকে নামীয় আসামি এবং ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কেউ চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত, আবার কেউ নিজস্ব প্রতিষ্ঠানের কর্ণধার।

অনেকে বর্তমানে পলাতক থাকলেও কেউ কেউ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছায়ায় প্রকাশ্যে চলাফেরা করছেন।

মামলার বাদী বলেন, ৫ আগস্টের ঘটনার পর আমি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে কষ্টে ছিলাম। আমার এখনো চিকিৎসা চলছে। তাই তখন মামলা করার মতো অবস্থায় ছিলাম না।

পরে শারীরিকভাবে কিছুটা স্বাভাবিক এবং প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হলে আমি মামলা করার সিদ্ধান্ত নিই।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলাটি শক্তপোক্ত প্রমাণের ভিত্তিতে সময় নিয়ে করা হয়েছে। কিছু আসামি কারাগারে রয়েছেন, কিছু পলাতক। বাকি যাদের নাম আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST