1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মান্দায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মান্দা: নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় শিক্ষক নেতারা চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মান্দা উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক সমাজের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধের নোটিশ জারির পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। বিশেষ করে সহকারী শিক্ষক জিয়াউল হক জিয়া ও আব্দুর রহমান এ ষড়যন্ত্রের মূলহোতা হিসেবে কাজ করেছেন।

তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর জিয়াউল হকের কোচিংয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীকে উসকে দিয়ে শ্রেণিকক্ষ ভাঙচুর, প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়।

গোলাম সোরয়ার স্বপন জানান, “পরানপুর উচ্চবিদ্যালয়ের ঘটনা মান্দার শিক্ষক সমাজকে ব্যথিত ও আতঙ্কিত করেছে। শিক্ষককে লাঞ্ছনা, শ্রেণিকক্ষ ভাঙচুর ও মোটরসাইকেল পোড়ানোর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

সমাবেশ শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। ইউএনও জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST