1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সংকটে রাজশাহীর প্রাথমিক শিক্ষাব্যবস্থা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রাথমিক শিক্ষাব্যবস্থা গভীর সংকটে। জেলার ১,০৫৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৯টিতে প্রধান শিক্ষক নেই। দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বিদ্যালয় পরিচালনা করছেন, যার ফলে প্রশাসনিক জটিলতা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার অবনতি এবং শিক্ষার্থীদের আচরণে নেতিবাচক প্রভাব পড়ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক পদে সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে বাগমারা উপজেলায়, যেখানে ৯৭টি বিদ্যালয়ে পদ শূন্য। অন্য উপজেলায় পদ শূন্যের সংখ্যা হলো: গোদাগাড়ী ৭১, তানোর ৬২, চারঘাট ৩৮, পুঠিয়া ২৭, বাঘা ২২, পবা ২১, দুর্গাপুর ২১, মোহনপুর ২০ এবং রাজশাহী সিটি করপোরেশনের বোয়ালিয়া থানার ১০টি বিদ্যালয়।

শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে শ্রেণি পাঠদানে সমস্যা, প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতা এবং শিক্ষাব্যবস্থায় ব্যাঘাত ঘটছে। বাগমারা উপজেলার বারুইপাড়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতি গঠনের প্রথম ধাপ। দীর্ঘদিন প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অভিভাবকরাও উদ্বিগ্ন। গোদাগাড়ীর মাছমারা এলাকার আজমল হক বলেন, “প্রধান শিক্ষক না থাকায় সন্তানদের শিক্ষার মান কমছে। আমরা উদ্বিগ্ন।”

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয় চলাতে গেলে শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মান ও শিক্ষার্থীর মেধা বিকাশে বড় প্রভাব পড়বে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদুজ্জমান বলেন, “প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের লিডার। তার অভাবে ভবিষ্যৎ প্রজন্ম দুর্বল হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন জানান, “প্রধান শিক্ষক সংকট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে সমস্যা। রাজশাহীতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের শিক্ষকরা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST