1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
যুক্তরাষ্ট্রে পুলিশের বুলেটে চোখ হারালেন নারী সাংবাদিক - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

যুক্তরাষ্ট্রে পুলিশের বুলেটে চোখ হারালেন নারী সাংবাদিক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৯২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ হারিয়েছেন এক ফটোসাংবাদিক।

লিন্ডা টিরাদো নামে ওই নারী ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। তিনি মিনেপোলিসে চলা বিক্ষোভে এই দুর্ঘটনার শিকার হন। তিনি আর একচোখে দেখতে পারবেন না। তবুও মনবল হারাননি ওই সাংবাদিক। খবর বিবিসির।

টিরাদো জানান, শনিবার তিনি মিনেপোলিসের রাস্তায় বিক্ষোভের সংবাদ কাভার করতে গিয়েছিলেন। হঠাৎ পুলিশের দিক থেকে আসা একটি রাবার বুলেট তার বাঁ চোখে এসে লাগে।বিক্ষোভকারীরা তাকে সহায়তায় এগিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

দুই স্তানের জননী ৩৭ বছর বয়সী এই নারী সাংবাদিক জানান, রাবার বুলেটের আঘাতে বাঁ চোখের আলো তিনি স্থায়ীভাবে হারিয়ে ফেলেছেন।ওই ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘ওই মুহূর্তে মনে হয়েছিল আমার মুখ বিস্ফোরণে উড়ে গেছে।’

অস্ত্রোপচার করে তার চোখ থেকে গুলি বের করা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই চোখে তিনি আর দেখতে পাবেন না। তবে এক চোখের জ্যোতি হারালেও ভেঙে পড়েননি টিরাদো।

‘এটা আমার ফটোগ্রাফি চোখ না। তাই ক্যারিয়ারও শেষ হচ্ছে না। আমি এখনো ফুল ও সূর্য ডোবা দেখতে পাই’-যোগ করেন নারী সাংবাদিক।

প্রসঙ্গত,কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST