1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডাকসুতে বিপুল ভোটে জয় শিবিরের ভিপি-জিএস প্রার্থীর - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

ডাকসুতে বিপুল ভোটে জয় শিবিরের ভিপি-জিএস প্রার্থীর

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচনের বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এসএম ফরহাদ। সবগুলো কেন্দ্রে ঘোষিত ভোট গণনার মোট ভোটে তারা ভূমিধস জয় পেয়েছেন।

শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,৩০৩ ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৬৫৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট।

জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ১০,৫৯১ ভোট। আর ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার ১,৮০৯ ভোট পেয়েছেন।

ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট একত্র করে গণনা শুরু হয় এবং রাত পৌনে ২টায় কার্জন হল কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়।

নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নিজেদের প্রার্থীদের এগিয়ে থাকার খবরে স্লোগান দেন শিবির সমর্থিত প্যানেলের সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST