1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল: মিনু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে। মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছে, যা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সাহেববাজারে একটি কনভেনশন সেন্টারের সম্মেলন কক্ষে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিনু বলেন, “বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন হলো মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। নারীর অধিকার ও কল্যাণে মহিলা দলের অবদান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছে। সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতে পারে, এটি অস্বাভাবিক নয়। তবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “নারীরা আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব বৃদ্ধি করছে। আমাদের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করছে। নারীরা অদম্য শক্তিতে দেশের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনু বলেন, “আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য অগণিত অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। পৃথিবীর আর কোনো নারী হয়তো এত নির্যাতনের শিকার হননি। তারপরও তিনি দেশের মানুষের জন্য অটল থেকেছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রেখেছেন।”
তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের আশা হিসেবে উল্লেখ করে মিনু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রিয় সন্তান তারেক রহমান দল ও জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আশা করছি তিনি খুব শিগগিরই দেশে ফিরে এসে বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব দেবেন।”
তিনি স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শেখ হাসিনা সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তারেক রহমান দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপচেষ্টা রুখে দেবেন।”
অনুষ্ঠানে রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাহান পান্না, নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST