1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আগে থেকেই ব্যালটে ক্রস, অভিযোগ ঘিরে বিতর্ক ডাকসু নির্বাচনে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আগে থেকেই ব্যালটে ক্রস, অভিযোগ ঘিরে বিতর্ক ডাকসু নির্বাচনে

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রের একটি বুথে আগেই ভোট দেওয়া ব্যালট সরবরাহের অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, তার পরিচিত ভোটার লাবু রাখাইন ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে আগে থেকেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টেবিল নম্বর ১-এ এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন,
“অভিযোগ পাওয়ার পর আমরা সব ব্যালট পরীক্ষা করেছি, কিন্তু কোথাও আগেভোট দেওয়া পাওয়া যায়নি। অভিযোগকারী প্রার্থী সরাসরি ব্যালট দেখাননি। তবুও সতর্কতার অংশ হিসেবে আমরা তাকে নতুন ব্যালট দিয়েছি।”

তিনি আরও জানান, এ পর্যন্ত টিএসসি কেন্দ্রে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তার ভাষায়,
“এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হতে পারে, কিংবা ওই শিক্ষার্থী ভুলও করতে পারেন।”

এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিএনপিপন্থি শিক্ষকরা রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি জানান, বিষয়টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST